Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য আইনজীবী ইউনিয়নের ১৭ তম রাজ্য সম্মেলন

আইনজীবী ইউনিয়নের ১৭ তম রাজ্য সম্মেলন

আইনজীবী ইউনিয়নের ১৭ তম রাজ্য সম্মেলন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট : শনিবার থেকে শুরু হল সারা ভারত আইনজীবী ইউনিয়নের ১৭ তম রাজ্য সম্মেলন। মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপী এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশীষ তালপাত্র, সারা ভারত আইনজীবী ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি তথা সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিনিয়র অ্যাডভোকেট পি.ভি সুরেন্দ্রনাথ সহ অন্যান্যরা।

 এক সাক্ষাৎকারে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সমগ্র দেশে চূড়ান্ত নৈরাজ্য চলছে। আইনের শাসন নেই বললে চলে। বিজেপি- মূল লক্ষ্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে সংখ্যা লঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। পরিকল্পিত ভাবে এই আক্রমণ করা হচ্ছে। অনেক সময় দেখা যায় বিচারপতিরা সাম্প্রদায়িক মানসিকতার শিকার হচ্ছে। প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha