Friday, August 21, 2026
বাড়ি রাজ্য বিসিআই অপসারণের দাবিতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

বিসিআই অপসারণের দাবিতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

বিসিআই অপসারণের দাবিতে আদালত চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট:বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের অভিযোগ, বি সি আই -এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। কাউন্সিলের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক কর্তৃত্ব এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের ঘটনায় আইনজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 বিশেষ করে, গত ১৩ আগস্ট ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিস এন্ড রিসোর্স -এর ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নাম নথিভুক্ত না করার নির্দেশকে কেন্দ্র করে বি সি আই -এর গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে বলে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন জানিয়েছে। এই পরিস্থিতিতে বি সি আই -এর স্বাধীনতা, গণতান্ত্রিক চরিত্র এবং সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সুরক্ষিত রাখার দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান তাঁরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha