স্যন্দন ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২০
আগস্ট
: উচ্চশিক্ষা দপ্তরের অধীন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ত্রিপুরা পুলিশে পুরুষ ও মহিলা কনস্টবল, জনজাতি কল্যাণ দপ্তরে এলডিসি ও এমটিএস সহ বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর শূন্য পদ পূরণের ঘোষণা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পেন্টিং দপ্তরে ২৭ জন বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
এরমধ্যে রয়েছে মেশিনম্যান, কপি হোল্ডার, জাজমেন্ট সহ একাধিক পদ। জে.আর.বি.টি-র মাধ্যমে এগুলো পূরণ করা হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ২১৯ জন এলডিসি নিয়োগ করা হবে। ত্রিপুরা পুলিশে ৯১৬ জন পুরুষ এবং মহিলা কনেস্টবল নিয়োগ করা হবে। পুরনো নিয়ম অনুযায়ী সরাসরি ৯১৬ জনের শূন্য পদ পূরণ করা হবে।
বিশ্রামগঞ্জ, উদয়পুর, সাব্রুম, বিলোনিয়ায় জিআরপি করা হবে। এই জিআরপি গুলির জন্য ১০৫ জন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, মহিলা হেড কনস্টেবল, কনস্টেবল ড্রাইভার নিয়োগ করা হবে। জনজাতি কল্যাণ দপ্তরে জেআরবিটি-র মাধ্যমে ৯ জন এমটিএস এবং ৬ জন এলডিসি পদে শূন্য পদ পূরণ করা হবে। উচ্চ শিক্ষা দপ্তরের অধীন সাধারণ ডিগ্রী কলেজগুলির জন্য এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে ২০০ জনের শূন্য পদ তৈরি করা হয়েছে। মন্ত্রিসভায় আরও সিদ্ধান্ত হয়েছে রবি শংকর ট্রাস্টের মাধ্যমে শ্রী শ্রী ইউনিভার্সিটি করা হবে সিপাহীজলা জেলায়। ডিপ্লোমা থেকে শুরু করে বিভিন্ন ডিগ্রী থাকবে এই ইউনিভার্সিটিতে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তগুলি সম্পর্কে অবগত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান