Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বাড়ি দখলের জন্য মহিলা চিকিৎসকের বাড়িতে হামলা চালাল দুর্বৃত্তরা, রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

বাড়ি দখলের জন্য মহিলা চিকিৎসকের বাড়িতে হামলা চালাল দুর্বৃত্তরা, রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

বাড়ি দখলের জন্য মহিলা চিকিৎসকের বাড়িতে হামলা চালাল দুর্বৃত্তরা, রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ আগস্ট : সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় শনিবার রাত আটটার নাগাদ মৃণাল সেনের বাড়ি দখলের জন্য একদল দুষ্কৃতিকারী হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, হামলাকারীরা বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে মৃণাল সেন এবং তার স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার সময় মৃণাল সেনের মেয়ে ডাক্তার পারমিতা সেন বহিঃরাজ্যে ছিলেন। বাড়িতে হামলার খবর পেয়ে তিনি সামাজিক মাধ্যমে লাইভে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা সাহায্যের আবেদন জানান। পারমিতা এবং তার মা বাবার অভিযোগ পার্শ্ববর্তী বাড়ির বিশ্বজিৎ দেবনাথ এবং অপু দেবনাথ এর বিরুদ্ধে। তারা বাড়ি দখল করার জন্য এই ঘটনা সংঘটিত করেছে।

তারা স্থানীয় এবং বহিরাগত কিছু দুর্বৃত্তকে নিয়ে এসে বাড়ির গেট ভেঙে প্রবেশ করে এই ঘটনা সংগঠিত করেছে। কোনক্রমে প্রান বেঁচে গেলেও নিরাপত্তা নিয়ে তাদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। পারমিতার ভাই এবং বাবা যদি কোন ভাবে আক্রমণ হয় তাহলে এর দায়ভার কে নেবে? সেটা নিও প্রশ্ন তুলেছেন। পারমিতা আরও জানান তারা দুই বোন রাজ্যের বাইরে থাকেন। এরই মধ্যে এই ঘটনা সংগঠিত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। এদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এক অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান, সাব্রুমে এক চিকিৎসকের বাড়িতে হামলার ঘটনাটি তাঁর নজরে এসেছে। এটি তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে ভিডিও ক্লিপিং পাঠানো হয়েছে। পাশাপাশি রিপোর্ট চাওয়া হয়েছে গোটা ঘটনার। অভিযোগ সত্য বলে প্রমাণ হলে দুষ্কৃতিকারীদের বিচার হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে, রবিবার সকালে প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মৃণাল সেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। তবে খবর লেখা পর্যন্ত কোন দুষ্কৃতিকারী গ্রেফতার হয়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha