Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিভাজন বিভীষিকা স্মরণ দিবস উদযাপন

বিভাজন বিভীষিকা স্মরণ দিবস উদযাপন

বিভাজন বিভীষিকা স্মরণ দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে শুক্রবার মহিলা মহাবিদ্যালয়ের উদ্যোগ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হয়। একই সাথে প্রদর্শনীর আয়োজন করা হয়। এইদিন এক তিরঙ্গা যাত্রারও আয়োজন করা হয়। কলেজের মূল ফটকের সামনে থেকে এই তিরঙ্গা যাত্রা শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সঞ্চিতা রিয়াং সহ অন্যান্যরা। বিধায়ক অভিষেক দেবরায় এক সাক্ষাৎকারে জানান স্বাধীনতার ৭৫ বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু স্বাধীনতাকে স্মরণ করা হয় নি। আগে শুধুমাত্র ১৫ আগস্ট একদিন স্বাধীনতা দিবস পালন করা হতো। নতুন প্রজন্ম কি ভাবে স্বাধীনতা পাওয়া গেছে তা না জানলে দেশের প্রতি দেশাত্মবোধ থাকবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কি কারনে বিভাজন হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha