স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট : মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক
সাহার পৌরহিত্যে
বুধবার রাজ্য
মন্ত্রীসভার বৈঠক
অনুষ্ঠিত হয়।
বৈঠকে শূন্য
পদ পূরণ
সহ একাধিক
বিষয় নিয়ে
আলোচনা করে
চূড়ান্ত সিদ্ধান্ত
গ্রহণ করা
হয়। পরবর্তী
সময় মহাকরণে
সাংবাদিক সম্মেলন
করে মন্ত্রী
সভায় গৃহীত
সিদ্ধান্তের বিষয়ে
অবহিত করলেন
মন্ত্রী সুশান্ত
চৌধুরী। তিনি
জানান পূর্ত
দপ্তরের অধিন
জল সম্পদ
বিভাগে ১৮৫
জন জুনিয়র
পাম্প অপারেটর
নিয়োগ করা
হবে।
জে.আর.বি.টি-র
মাধ্যমে এই
নিয়োগ প্রক্রিয়া
সম্পন্ন করা
হবে। প্রাণী
সম্পদ বিকাশ
দপ্তরের অধিন
আর.কে
নগরস্থিত ভেটেরিনারি
সাইন্স কলেজে
৫৭ জন
ফ্যাকাল্টি নিয়োগ
করা হবে।
৫৭ জনের
মধ্যে প্রফেসর
১৭ জন,
এসোসিয়েট প্রফেসর
২০ জন
এবং এসিস্টেন্ট
প্রফেসর ২০
জন। টিপিএসসি-র মাধ্যমে এই
নিয়োগ প্রক্রিয়া
সম্পন্ন করা
হবে। সাংবাদিক
সম্মেলনে মন্ত্রী
সুশান্ত চৌধুরী
আরও জানান
পূর্ত দপ্তরের
অধিন ত্রিপুরা
ইঞ্জিনিয়ারিং সার্ভিস
গ্রেট-৫-এ এবং গ্রেট-৫-বি ক্যাটাগরিতে
সিভিল, মেকানিক্যাল
ও ইলেক্ট্রিক্যাল
জুনিয়র ইঞ্জিনিয়ার
পদে ৩১০
জনকে নিয়োগ
করা হবে।
টিপিএসসি-র
মাধ্যমে এই
নিয়োগ প্রক্রিয়া
সম্পন্ন করা
হবে।
কমনওয়েলথ গেইমসে
স্বর্ণ পদক
জয়ী রাজ্যের
মেয়ে অস্মিতা
দে-কে
অভয়নগর এলাকায়
আড়াই গণ্ডা
জায়গা বাড়ি
নির্মাণের জন্য
সরকার থেকে
দেওয়ার সিদ্ধান্ত
গ্রহণ করা
হয়েছে। এই
আড়াই গণ্ডা
জায়গার মূল্য
৩৩ লক্ষ
৫০ হাজার
২৩৯ টাকা
সরকার প্রদান
করবে। রাজ্য
সরকারের অধিন
সরকারি চাকুরির
ক্ষেত্রে পি.আর.টি.সি
এখন থেকে
বাধ্যতা মূলক
নয়। তবে
এখন থেকে
অবশ্যই রাজ্য
সরকারের অধিন
সরকারি চাকুরির
জন্য আবেদনকারিকে
কমপক্ষে ৫
বছর রাজ্যের
যে কোন
স্কুলে পঠন
পাঠনের প্রমান
দিতে হবে।
মন্ত্রী সুশান্ত
চৌধুরী জানান
রাজ্য সরকারের
অধিন সরকারি
চাকুরির ক্ষেত্রে
পি.আর.টি.সি বাধ্যতা
মূলক করা
নিয়ে দিল্লির
এক বাসিন্দা
উচ্চ আদালতে
মামলা করেছিলেন।
উচ্চ আদালত
এই মামলার
পর্যবেক্ষণে বলেছে
রাজ্য সরকারের
এই সিদ্ধান্ত
দেশের সংবিধানের
১৬ নং
অনুচ্ছেদের ৩
নং ধারাকে
আঘাত করছে।
তাই উচ্চ
আদালত রাজ্য
সরকারকে রাজ্য
সরকারের সিদ্ধান্তকে
পুনঃবিবেচনা করার
নির্দেশ দেয়।
তাই রাজ্য
মন্ত্রী সভার
বৈঠকে নতুন
করে এই
সিদ্ধান্ত গ্রহণ
করা হয়েছে।
এদিন সাংবাদিকদের
এক প্রশ্নের
জবাব দিতে
গিয়ে মন্ত্রী
সুশান্ত চৌধুরী
জানান জেআরবিটি-কে আরও শক্তিশালী
করার সিদ্ধান্ত
গ্রহণ করা
হয়েছে। যাতে
করে জেআরবিটি
সময়ের কাজ
সময়ের মধ্যে
বা সময়ের
আগে শেষ
করতে পাড়ে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান