স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট :নড়বড়ে
অঙ্গনওয়াড়ি কেন্দ্র,
ঘুমে সমাজ
কল্যাণ ও
সমাজ শিক্ষা
দপ্তরের আধিকারিকরা।
এই অব্যবস্থাপনা
প্রভাপুর কলোনি
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।
দীর্ঘদিন ধরে
এই অঙ্গনওয়াড়ি
কেন্দ্রের বেহাল
দশা। অভিযোগ,
এই অঙ্গনওয়াড়ি
কেন্দ্রে নেই
রান্নার ঘর,
নেই পর্যাপ্ত
পানীয় জলের
ব্যবস্থা। টিনের
ছাউনিরও বেহাল
অবস্থা। ফলে
শিশুদের নিয়ে
সমস্যায় পড়তে
হচ্ছে অভিভাবকদের।স্থানীয়দের আরও অভিযোগ,
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের
ঘর অনেক
সময় ফাঁকা
পড়ে থাকে।
অঙ্গনওয়াড়ি কর্মী
বাসবী দেববর্মা
নিয়মিত কেন্দ্রে
না থেকে
বাড়িতে চলে
যান বলেও
অভিযোগ। ফলে
নির্ধারিত সময়ে
শিশুদের পড়াশোনা
ও অন্যান্য
কার্যক্রম ব্যাহত
হচ্ছে বলে
দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর দাবি,
দ্রুত অঙ্গনওয়াড়ি
কেন্দ্রটির পরিকাঠামো
উন্নয়ন করে
নিয়মিত পরিষেবা
নিশ্চিত করা
হোক। নাহলে
এই অঙ্গনওয়াড়ি
কেন্দ্র থেকে
কোনরকম সুবিধা
হচ্ছে না
এলাকার কচিকাঁচা
এবং গর্ভবতী
মহিলাদের। উল্লেখ্য,
এই অঙ্গনওয়াড়ি
কেন্দ্র আঙ্গুল
খুলে দেখিয়ে
দেয় রাজ্যের
সমাজকল্যাণ ও
সমাজ শিক্ষা
দপ্তর কতটা
উদাসীনতায় ভুগছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান