স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১০ আগস্ট : সোমবার সকাল থেকে বামেদের কর্মসূচি নিয়ে ব্যস্ত
পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। এই সুযোগকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন
ঘেরাও করার জন্য যায় রাজ্যের টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। তারা জড়ো হয়ে মুখ্যমন্ত্রী
বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ বিষয়টি টের পেয়ে যায়। পুলিশ মহিলা মহাবিদ্যালয়
সামনে তাদের আটকে দেয়। আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ২০২৪ সালে
তারা টেট পরীক্ষায় বসে ছিল।
টেট পরীক্ষা
উত্তীর্ণ হওয়ার পর গত দেড় বছরে তাদের নিয়োগ হয়নি। বহুবার দপ্তরের দরজার কড়া নাড়লেও
তাদের কোন সদুত্তর দেওয়া হয় না। বহুবার মন্ত্রীদের শরণাপন্ন হওয়ার চেষ্টা করলেও
তাদের অনুমতি মিলছে না। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের দাবি অবিলম্বে
যেন সরকার নিয়োগ করে। রাজ্যের বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক সংকটের দাবিও তুলে তারা।
পাশাপাশি প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বলে তারা যখনই আন্দোলনে নামে তখনই তারা গন্তব্যের
পৌঁছানোর আগে কর্মসূচি রুখে দেয় পুলিশ। যেমনটা জঙ্গিদের সঙ্গে ব্যবহার করা হয়। এভাবেই
নিজেদের অভিজ্ঞতা ব্যক্ত করলেন টেট পরীক্ষায় উত্তীর্ণরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান