Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর হুমকি, নিরাপত্তা নিয়ে চিন্তায় ফেলছে সরকারকে

স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর হুমকি, নিরাপত্তা নিয়ে চিন্তায় ফেলছে সরকারকে

স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর হুমকি, নিরাপত্তা নিয়ে চিন্তায় ফেলছে সরকারকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট:স্বাধীনতা দিবসের পাক লগ্নে প্রাক্তন জঙ্গি গোষ্ঠীর দ্বারা হুমকির মুখে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। এবং স্বাধীনতা দিবসের দিন সড়ক অবরোধের নামে পরিস্থিতি উত্তপ্ত করার ছক কষছে প্রাক্তন জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে সরাসরি হুমকি দিলেন প্রাক্তন জঙ্গি কবলাজয় ত্রিপুরা। রাজধানীর মেলার মাঠ স্থিত উপজাতি আবাসনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সরকারের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে ২০২৪ সালে ৯ এপ্রিল জম্পুই জেলায় আত্মসমর্পণ করেছিলেন চার শতাধিক জঙ্গি।

 দু'বছর হয়ে গেছে এ.টি.টি.এফ এবং এন.এল.এফ.টি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সাধারণ জীবন যাপনে ফিরে এসেছেন। কিন্তু চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত তাদের কোন সরকারি সুযোগ-সুবিধা মিলছে না। সরকার তাদের পুরনো মামলা গুলি প্রত্যাহার করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। বহুবার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি গুলি উত্থাপন করা হলেও নজর দেওয়া হয়নি। তাই এবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন, যদি আগামী ১৫ আগস্টের মধ্যে তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস সরকারিভাবে প্রদান করা না হয় তাহলে তারা ১৫ আগস্টের দিন সড়ক অবরোধ করবে। কারণ গত দু বছরে তারা মামলার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের সশরীরে গিয়ে আদালতে দাঁড়াতে হয়।

নাহলে নোটিশ পাঠায়। তাই তাদের সবার আগে পরিচয় পত্র দিতে হবে সরকারের। আর সরকার যদি প্রতিশ্রুতি অনুযায়ী দাবি পূরণ করতে না পারে তাহলে তাদের মৃত্যু দিতে হবে। বাঁচতে চায় না বলে সংবাদ মাধ্যমে কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলেন। তাদের এই ধরনের হুমকি রাজ্যের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে স্বাধীনতা দিবসের আগে। যাদের জামাই আদর করে ঘরে ফিরিয়ে এনেছে সরকার, তাদের কারণে আজ রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট হওয়ার পথে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha