স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৩
আগস্ট :হাসপাতালে আনার পর
কোন রোগী যদি মৃত অবস্থায় পাওয়া যায় তাহলে ময়না তদন্ত করার জন্য চিকিৎসকরা পরামর্শ
দেন। সেই পরামর্শ নিয়েই ঝামেলা বাঁধলো আইজিএম হাসপাতালে। চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার
মৃতদেহ ময়নাতদন্ত করতে চায় নি পরিবারের লোকজন। এই ঘটনা ঘিরে রবিবার রাতের বেলা হুলুস্থুল
কান্ড আইজিএম হাসপাতালে। জানা যায়, রবিবার বিকেল পাঁচটায় রাধাপুর থানাধীন বেলবাড়ি
থেকে কবিতা দেববর্মা নামে এক মহিলাকে আনা হয়েছিল আইজিএম হাসপাতালে। হাসপাতালে আনার
পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে কবিতা দেববর্মার।
প্রশাসনিক নিয়ম অনুযায়ী পশ্চিম মহিলা থানায় খবর দেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
তখন মৃতার পরিবার
উত্তেজিত হয়ে ওঠে। তাদের দাবি মৃতদেহ ময়নাতদন্ত করবে না। মৃতদেহ যেন তাদের হাতে তুলে
দেওয়া হয়। তখন চিকিৎসকরা বিষয়টি মানতে না চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। কিছুক্ষণের
মধ্যেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতার পরিবারের লোকজনদের বলেন মৃতদেহ ময়নাতদন্ত
করতেই হবে। এ বিষয় নিয়ে কোনরকম সামঝোতা হবে না। তারপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিবি
হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনার পর অনেকের মনে নানা সন্দেহ সৃষ্টি হয়েছে। কিন্তু
মৃতার পরিবারের দাবি পেটে ব্যথা হওয়ার পর তারা হাসপাতালে নিয়ে এসেছিল রোগীকে। তখন
কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগ থেকে প্রসব বিভাগে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর
কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান