Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম -কে কাঠ গড়ায় তুলল বিজেপি

সিপিআইএম -কে কাঠ গড়ায় তুলল বিজেপি

সিপিআইএম -কে কাঠ গড়ায় তুলল বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ আগস্ট : গত কয়েকদিন ধরে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম-এর একাংশ নেতৃত্ব বিতর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। একটা ধর্মীয় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন তারা। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি আরও বলেন বিরোধী দলের এই সকল নেতারা প্রচারের আলোয় আসতে চাইছে।

 কারন তারা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। বহু জায়গায় তারা যেতেই পরে না। কারন প্রশ্নের মুখে পড়ে। সরকারের বিরুদ্ধে বলার জন্য কোন বিষয় তারা খুজে পাচ্ছে না। তাদের কাছে কোন ইস্যু নেই। তাই তারা বিতর্কিত কথা বলে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। মানুষ এই সকল বিষয় পছন্দ করে না। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময় রামকৃষ্ণ মিশন আদালতের দ্বারস্থ হয়েছে। এই গুলি মানুষ ভুলে যায় নি। বর্তমানে তারাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha