Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য জঙ্গল থেকে উদ্ধার চুরি যাওয়া অটো

জঙ্গল থেকে উদ্ধার চুরি যাওয়া অটো

জঙ্গল থেকে উদ্ধার চুরি যাওয়া অটো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া অটো বিশ্রামগঞ্জ থানা এলাকায় জঙ্গলে রেখে পালায় চোরেরা।জানা যায়, খুমলুং খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া টি আর ০১এম ৩৮০৫ নম্বরের অটো গাড়িটি শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাবার বাগান থেকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

চোরের দল অটো গাড়িটি জাতীয় সড়কের পাশে রেখে ব্যাটারি খোলার চেষ্টা করছিল, এমন সময় বিশ্রামগঞ্জ থানা পুলিশের সামনে পড়ে যায় ঘটনাটি। বিশ্রামগঞ্জ থানার পুলিশ চোরের পেছন পেছন ধাওয়া করে গাড়িটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। গাড়ির মালিকের নাম শক্তি দেববর্মা। তার বাড়ি জিরানিয়া বীরেন্দ্রনগর এলাকায়। খবর পেয়ে রবিবার তারা ছুটে আসে বিশ্রামগঞ্জ থানায়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha