Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে ব্যর্থ পুলিশ, সড়ক অবরোধ করল এসএফআই সহ ছাত্র-ছাত্রীরা

ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে ব্যর্থ পুলিশ, সড়ক অবরোধ করল এসএফআই সহ ছাত্র-ছাত্রীরা

ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে ব্যর্থ পুলিশ, সড়ক অবরোধ করল এসএফআই সহ ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুলাই ; সম্প্রতি বিদ্যালয়ে যাওয়ার সময় নবম শ্রেণীর ছাত্রী জুবাইদা রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার কৈলাসহরের বাবুর বাজারে এস.এফ.আই - পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধ সংগঠিত করা হয়। জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটায় বাবুর বাজারে এসএফআই কৈলাশহর মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল করে মূল সড়ক অবরোধ করা হয়।

 বিক্ষোভ কারীদের বক্তব্য, বিদ্যালয়ে যাওয়ার সময় জুবাইদা নিখোঁজ হয়েছিল। পরবর্তী সময়ে তার মৃতদেহ পাওয়া গেছে একটি গভীর জঙ্গলের বিশালাকৃতির গাছে। কিন্তু তার অন্যান্য সরঞ্জাম পাওয়া গিয়েছিল অনেক দূরে। তারপরেই জুবাইদা মৃত্যুর প্রকৃত রহস্য অবিলম্বে উন্মোচন করতে দাবি করা হয় পুলিশ প্রশাসনের কাছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পুলিশকে বলা হয়। কিন্তু এতদিনেও পুলিশ ঘটনার আসলে রহস্য বের করতে পুরোপুরি ব্যর্থ। তাই নিরপেক্ষ দ্রুত তদন্তের মাধ্যমে আসলে রহস্য সামনে আনার দাবিতে রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। উপস্থিত ছিলেন এস.এফ.আই কৈলাশহর মহকুমা সভাপতি শাহাবুদ্দিন, রাজ্য কমিটির সদস্য আব্দুল সামিম সহ অন্যান্যরা। আন্দোলনকারীরা আরো জানান, জুবাইদা মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে এসএফআই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha