Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পুস্তকের গুদামে চুরি করতে গিয়ে আটক চোর

পুস্তকের গুদামে চুরি করতে গিয়ে আটক চোর

পুস্তকের গুদামে চুরি করতে গিয়ে আটক চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : ​ধর্মনগরে সরকারি পাঠ্য পুস্তকের গুদামে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে নৈশপ্রহরীর সাহসিকতা ও তৎপরতায় শেষ পর্যন্ত ভেস্তে গেল চুরির ছক। হাতেনাতে ধরা পড়ল এক চোর। ধৃতের নাম মিঠুন দাস, যার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া এলাকায়।

জানা যায় সোমবার রাত আনুমানিক ২টার নাগাদ ধর্মনগরের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের গুদামে এই চুরির ঘটনাটি ঘটে। কার্যালয়ের নৈশপ্রহরী রাজু বাসপার জানান, গভীর রাতে গুদামের দিক থেকে সন্দেহজনক শব্দ শুনে তিনি ঘটনাস্থলে এগিয়ে যান। সেখানে তিনি হাতেনাতে ধরে ফেলেন ওই ব্যক্তিকে, যে গুদাম থেকে পাঠ্যপুস্তক বের করে বাউন্ডারি ওয়ালের পাশে জড়ো করছিল।পুলিশ ধৃতকে থানায় নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha