Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য পলাতক নেশা কারবারি পুলিশের জলে

পলাতক নেশা কারবারি পুলিশের জলে

পলাতক নেশা কারবারি পুলিশের জলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা কুখ্যাত নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। অভিযুক্ত নাম অভিজিৎ সরকার। এনসিসি থানার পুলিশ গত ২১ মে গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম ব্রাউন সুগার সহ গাঁজা আটক করতে সক্ষম হয়। পুলিশের আঁচ পেয়ে অভিযুক্ত নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তারপর পুলিশ অভিযুক্তের সন্ধানে ছিল।

সোমবার এনসিসি থানার পুলিশ অভিযুক্তকে নন্দননগর এলাকা থেকে আটক করেছে। পুলিশের কাছে খবর ছিল অভিযুক্ত নন্দননগর এলাকায় নিজ বাড়িতে রয়েছে। সেই গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদে বাকি নেটওয়ার্ক সামনে আসবে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে বলে জানান থানার ওসি। এখন তাকে পুলিশের রিমান্ডের জন্য আদালতে তুলবে এনসিসি থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha