Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর অবিস্ফোরণীয় অবদান দেশবাসী ভুলতে পারবে না : মুখ্যমন্ত্রী

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর অবিস্ফোরণীয় অবদান দেশবাসী ভুলতে পারবে না : মুখ্যমন্ত্রী

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর অবিস্ফোরণীয় অবদান দেশবাসী ভুলতে পারবে না : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।

১৯০১ সালের ৬ জুলাই কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ভারতীয় জনসঙ্ঘ-এর প্রতিষ্ঠাতা ছিলেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা এবং দেশের পূর্ণাঙ্গ একীকরণের পক্ষে তাঁর অবস্থান ভারতীয় রাজনীতিতে বিশেষভাবে স্মরণীয়। ১৯৫৩ সালে কাশ্মীরে গ্রেপ্তার হওয়ার পর পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। তিনি দেশের ঐক্য, অখন্ড ও রাষ্ট্রবাদের আদর্শ প্রতিষ্ঠায় তার অবিস্ফোরণীয় অবদান দেশবাসী ভুলতে পারবে না। এগুলি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এবং দেশকে অগ্রসর হতে তাঁর চিন্তাধারা অত্যন্ত প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha