Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মনুশ্রীর সহযোগিতার জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার

মনুশ্রীর সহযোগিতার জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার

মনুশ্রীর সহযোগিতার জন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুলাই :২২ মাস বয়সী মনুশ্রী দেবনাথ দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। নিউরো মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত সে। তার বাড়ি হাঁপানিয়া চৌমুহনী পাড়া এলাকায়। পিতার নাম ধ্রুব চৌধুরী। তার চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসতে স্যন্দন পত্রিকা এবং স্যন্দন টিভিতে একাধিকবার খবর প্রকাশিত হয়েছে। এবার তার প্রতি মানবিক হলো রাজ্য সরকার। তার চিকিৎসার জন্য এগিয়ে এসেছে সহযোগিতা করতে। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ১৬-১৮ কোটি টাকা।

রবিবার বাধারঘাট স্থিত বাসভবনে গিয়ে মনুশ্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি মনুশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি, মনুশ্রীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে একটি চিঠিও প্রদান করেন তিনি। এদিকে মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। গত ২৪ জুন মুখ্যমন্ত্রী সমীপেষু'তে গিয়েছিলেন মনশ্রী ও তার মা-বাবা। কীভাবে তার সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে দেখছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha