Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য শহরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিন

শহরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিন

শহরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : রাজধানীর ধলেশ্বর এবং মোটর স্ট্যান্ড থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গত ৩০ জুন ধলেশ্বর ১৬ নং রোড এলাকা এবং মোটর স্ট্যান্ড এলাকার থেকে দুটি মোবাইল ফোন ছিনতাই হয়। স্কুটি দিয়ে এসে মোবাইল ফোন ছিনতাই করেছে। পুলিশ নির্দিষ্ট একটি মামলা রেজিস্টার করে সিসি ক্যামেরায় দ্বারা স্কুটি শনাক্ত করে।

তারপর তিনজনকে আটক করে। তিনজন হল শহীদ মিয়া, বাড়ি শ্রীলংকা বস্তি, বিজয় দাস, বাড়ি আড়ালিয়ায় এবং রাকেশ দাস। তাদের কাছ থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন আটক করা হয়। শনিবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তারা আগরতলা শহরের মধ্যে এ ধরনের ছিনতাইয়ের গ্যাং তৈরি করে রেখেছে। ধৃত শহীদ মিয়া আগের একটি মামলায় জামিন পেয়ে আছে। এর মধ্যে আবারও সেই গ্রেফতার হয়েছে বলে জানান পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha