Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য আন্দোলন সংগঠিত করল ক্ষেতমজুর ইউনিয়ন

আন্দোলন সংগঠিত করল ক্ষেতমজুর ইউনিয়ন

আন্দোলন সংগঠিত করল ক্ষেতমজুর ইউনিয়ন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : আগরতলায় এম.জি.এন রেগা প্রকল্প পুনরায় চালু করা এবং ভিবিজি বাণিজ্যিক প্রকল্প প্রত্যাহারের দাবিতে গণসমাবেশের আয়োজন করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম জেলা কমিটি। বৃহস্পতিবার আগরতলার সিটি সেন্টার চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচি।

সমাবেশে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক শ্যামল দে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এমজিএনরেগা প্রকল্প কার্যত বন্ধ থাকায় গ্রামীণ এলাকার শ্রমজীবী মানুষেরা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। তাদের দাবি, অবিলম্বে এমজিএনরেগা প্রকল্পে কাজ শুরু করতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে। পাশাপাশি ভিবিজি বাণিজ্যিক প্রকল্প প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সমাবেশ থেকে সরকারের কাছে শ্রমজীবী মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha