Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিদ্যুতিক ট্রান্সফর্মার থেকে অগ্নিকাণ্ড

বিদ্যুতিক ট্রান্সফর্মার থেকে অগ্নিকাণ্ড

বিদ্যুতিক ট্রান্সফর্মার থেকে অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : রাজ্যের বিদ্যুতিক ট্রান্সফরমারগুলি থেকে প্রতিদিন একাধিক ঘটনার সংগঠিত হচ্ছে। একদিকে ট্রান্সফর্মার গুলির উপর লোড বাড়ছে, অপরদিকে ট্রান্সফরমার গুলি উন্মুক্ত অবস্থায় থাকার কারণে ঘটছে গৃহপালিত পশুপাখি থেকে শুরু করে সাধারণ মানুষের প্রাণ হানির ঘটনা। আবার বিভিন্ন সময় দেখা যায় ট্রান্সফরমার গুলি আগাছায় ঘিরে ধরার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। যাইহোক শুক্রবার সকালে মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বিদ্যুতিক ট্রান্সফর্মারটি মধ্যে আগাছা ঘিরে থাকায় বিদ্যুৎ নিগম থেকে কর্মীরা এসে আগাছা গুলি কেটে দিল সেগুলি সাফ করেনি। গত কয়েকদিনে আগাছা গুলি শুকিয়ে থাকায় বিপদ সৃষ্টি হয় শুক্রবার। এদিন বিদ্যুতিক ট্রান্সফর্মার থেকে স্পার্ক হয়ে আগাছাগুলির মধ্যে আগুন লেগে যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর খবর দেয় দমকল কর্মীদের এবং বিদ্যুৎ নিগমের অফিসে।

 কিন্তু বিদ্যুৎ নিগমের এক মহিলা কর্মী টেলিফোনে "দেখছেন" বলে আশ্বাস দিয়ে ৩০ মিনিট অতিক্রান্ত করে দেয় বলে অভিযোগ এলাকার এক প্রবীণ নাগরিকের। পরবর্তী সময় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দমকল কর্মীরা সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আশেপাশের বাড়ি ঘরে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করছে এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha