Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য মারধর করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

মারধর করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

মারধর করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : গাড়ি কেনার টাকা মারধর করে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুইজন। ঘটনা রাজধানীর লালবাহাদুর চৌমুহনী সংলগ্ন এলাকায়। জানা যায় আগরলার লালবাহাদুর এলাকার শম্ভু দেববর্মার ভাড়াটিয়া রাজেশ ত্রিপুরার কাছে একটি গাড়ি ক্রয় করতে আসে সব্রুম থেকে আসে ধনঞ্জয় ত্রিপুরা নামে এক ব্যক্তি। গাড়ির মূল্য অনুযায়ী দুই লক্ষ টাকা নিয়ে আসার পর রাজেশ ত্রিপুরা বাড়িতে ছিলেন না, সেই সময় ৩-৪ জন লোক এসে তাদের মারধর করে কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনায় ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় মামলা করলে পূর্ব থানার পুলিশ তদন্ত নেমে লাল বাহাদুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে লেইক চৌমুহনি ও অভয়নগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে এক লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। তাদের বাড়ি সিধাই ও খেজুর বাগান এলাকায়। এদিকে পুলিশ সূত্রে আরো জানা যায়, ধনঞ্জয় এবং রাজেশ দুজনের ঘনিষ্ঠ বন্ধু। তবে এই ঘটনার পেছনে ধারণা করা হচ্ছে গোটা বিষয়টি পরিকল্পিত। এই ঘটনার সঙ্গে জড়িত আছে আরো অনেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha