Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য জুলাই মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন হবে আগরতলা সিভিল হাসপাতালের : মেয়র

জুলাই মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন হবে আগরতলা সিভিল হাসপাতালের : মেয়র

জুলাই মাসের মাঝামাঝি সময়ে উদ্বোধন হবে আগরতলা সিভিল হাসপাতালের : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : জিবি এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হতেই ভিড় বাড়ছে জিবি ও আইজিএম হাসপাতালে। কারণ সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একটা বড় অংশের চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস আগরতলা শহরে বন্ধ করে দিয়েছে গত কয়েকদিনে। কিন্তু জিবি হাসপাতালে এবং আইজিএম হাসপাতালে পরিকাঠামোর দুর্বলতার কারণে রোগীর ভিড় সামাল দিতে জিবি এবং আইজিএম হাসপাতালে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

এই পরিস্থিতিতে সরকারের পূর্বের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা পুর নিগম দ্বারা পরিচালনা সিভিল হাসপাতাল দ্রুত উদ্বোধনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং আগরতলা পুর নিগমের আধিকারিকদের নিয়ে রাজধানীর কাসারিপট্টি এলাকায় নবনির্মিত হাসপাতাল পরিদর্শনে যান। আগামী কয়েকদিনের মধ্যে জিবি এবং আইজিএম হাসপাতাল থেকে রোগীর চাপ কমাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে বলে জানিয়েছেন মেয়র।

 মেয়র দীপক মজুমদার আরো জানিয়েছেন, এই হাসপাতালে অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত পরিষেবা মিলবে রোগীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আগরতলা শহরবাসীর জন্য যাতে একটি পুর নিগম পরিচালিত হাসপাতাল নির্মাণ করা হয়। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তের বাস্তবায়ন হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে। নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে মুখ্যমন্ত্রী হাত ধরেই উদ্বোধন হবে বলে জানিয়েছেন। এদিন মেয়রের সঙ্গে সিভিল হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha