Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন

বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন

বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :আচমকাই কাঞ্চনপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালাল মহকুমা প্রশাসন। মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমার দুই ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক সহ পুলিশ বাহিনীও।এই অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অন্যান্য খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সামগ্রী তাৎক্ষণিকভাবে নষ্ট করে ফেলা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারদের কঠোরভাবে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কোনো রকম আপস করা হবে না। বাজারে ভেজাল বা মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি রুখতে আগামী দিনেও এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha