Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সাড়ে সাত কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক গাড়ি চালক

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক গাড়ি চালক

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : ​দামছড়ায় পুলিশের অভিযানে ১.৫ লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার পাচারকারী। উদ্ধারকৃত মাদকের কালো বাজারি মূল্য ৭.৫ কোটি টাকা। উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই জানান,, রবিবার দামছড়া থানাধীন পূর্ব আরকে পুর এলাকায় নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশি চলছিল। সেই সময় আসাম দিক থেকে আসা ML 05 AA 0644 নম্বরের একটি সন্দেহজনক গাড়ি ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে।

​পানিসাগর মহকুমার নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহকুমা পুলিশ আধিকারিক কে শিশোদিয়া, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে গাড়ির ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বার থেকে মোট ১ লক্ষ ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক অনুপ নুনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি আসামের শিলচর থানাধীন শিলকুড়ি এলাকায়। পুলিশ সুপার রাই আরও জানান, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পেছনে বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দামছড়া থানা। সোমবার অভিযুক্তকে উদ্ধারকৃত মাদক সহ আদালতে পেশ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha