Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য দুই দফায় আটজন বাংলাদেশি আটক

দুই দফায় আটজন বাংলাদেশি আটক

দুই দফায় আটজন বাংলাদেশি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : অনুপ্রবেশ বন্ধ নেই। অনায়াসে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। তারপর তারা বিভিন্ন সূত্রে দেশের বিভিন্ন রাজ্যের পারি দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে রাজ্যে এসে করা বার্তা দিয়ে গেলেও কোন এক অজ্ঞাত কারণে অনুপ্রবেশ রুখতে পারছে না বিএসএফ এবং রাজ্য প্রশাসন। ভারতীয় দালালদের বিরুদ্ধে কোন ধরপাকড় না থাকার কারণে অনুপ্রবেশ বাড়ছে। গত দুদিনে দুই দফায় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এমবিবি এয়ারপোর্টের কর্মী সহ এয়ারপোর্ট থানার পুলিশ ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়। পুলিশ রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় আরও কয়েকজন বাংলাদেশি নাগরিক এয়ারপোর্ট থানা এলাকায় রয়েছে। তাদের স্বীকারোক্তি মুলে শনিবার আরও চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। রবিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে। প্রাথমিক তদন্তে জানা যায় তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে। তবে তাদের সাথে কারা জড়িত রয়েছে তার সন্ধান পুলিশের তদন্তে বের হয়ে আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha