Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য সামাজিক ভাতা বঞ্চিত শারীরিকভাবে দুর্বল সপ্তম শ্রেণীর পড়ুয়া

সামাজিক ভাতা বঞ্চিত শারীরিকভাবে দুর্বল সপ্তম শ্রেণীর পড়ুয়া

সামাজিক ভাতা বঞ্চিত শারীরিকভাবে দুর্বল সপ্তম শ্রেণীর পড়ুয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : দিব্যাঙ্গ ছেলের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক ভাতার আর্জি করলেন এক অসহায় মা। সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা দাসপাড়া এলাকার বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া বিকাশ দাস জন্মের পর থেকেই দিব্যাঙ্গ। শারীরিক দুর্বলতার জন্য সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারে না। তার শারীরিক দুর্বলতার সার্টিফিকেট রয়েছে। বহুবার বিভিন্ন জায়গায় দিব্যাঙ্গ ভাতার জন্য আবেদন করেও দিব্যঙ্গ ছেলের জন্য মিলছে না ভাতা।

 অবশেষে রবিবার দুপুরে দিনমজুর বিশ্বজিৎ দাসের স্ত্রী মনিদীপা দাস সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ছেলের সমস্যার কথা বলতে গিয়ে চোখের জল ফেললেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন তার স্বামী বিশ্বজিৎ দাস একজন দিনমজুর, অত্যন্ত দরিদ্রতার সাথে চলছে তাদের সংসার। তিনি জানিয়েছেন দিব্যাঙ্গ ছেলের ভাতার জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু ভাগ্যে জোটেনি ভাতা।

তিনি জানিয়েছেন সরকার যদি দিব্যাঙ্গ ছেলের জন্য ভাতা প্রদান করলে ছেলের চিকিৎসা এবং পড়াশোনার খরচ চালানো সম্ভব হতো। তাই তিনি দিব্যাঙ্গ ছেলের ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন। এখন দেখার সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজ্য সরকার এবং রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দিব্যাঙ্গ শিশুটির ভাতা প্রদানে কি ভূমিকা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha