Friday, August 14, 2026
বাড়ি রাজ্য নেশা মুক্ত সমাজ গড়তে সচেতনামূলক বর্ণাঢ্য র‍্যালি শহরে

নেশা মুক্ত সমাজ গড়তে সচেতনামূলক বর্ণাঢ্য র‍্যালি শহরে

নেশা মুক্ত সমাজ গড়তে সচেতনামূলক বর্ণাঢ্য র‍্যালি শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জুন : ২৬ শে জুন ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আগরতলার রাজপথে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্না দেববর্মা ও শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

 এদিন এই র‍্যালিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে উমাকান্ত স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। মন্ত্রী টিংকু রায় বলেন মূলত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নেশা থেকে দূরে রাখা এবং যারা নেশায় আসক্ত হয়েছেন তাদেরকে পুনরায় নেশা মুক্ত করার লক্ষ্যেই এই ধরনের সচেতনামূলক র‍্যালি। র‍্যালি শুরু হওয়ার আগে সকলে শপথ বাক্য পাঠ করেন। এদিনে এই র‍্যালিতে সচেতনমূলক একটি টেবলু উপস্থাপন করা হয়। বিভিন্ন স্কুল-কলেজ ছাত্র-ছাত্রী ও সামাজিক সংস্থার কর্মীরা এতে অংশ গ্রহণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha