Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য প্রচারে কোনরকম ত্রুটি নেই, অথচ বেনিফিশিয়ারিদের জন্য উদাসীন দপ্তর

প্রচারে কোনরকম ত্রুটি নেই, অথচ বেনিফিশিয়ারিদের জন্য উদাসীন দপ্তর

প্রচারে কোনরকম ত্রুটি নেই, অথচ বেনিফিশিয়ারিদের জন্য উদাসীন দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : প্রচারে  কোনরকম ত্রুটি নেই শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকদের। ফ্লেক্সের মাধ্যমে বিকাশ ত্রিপুরার স্বপ্ন দেখে চলেছেন জনগণের পয়সায়। একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে ফটো সেশন করে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসা দপ্তরের কর্মী থেকে সর্বোচ্চ স্তরে কর্মী এবং মন্ত্রীদের। কিন্তু সঠিক বন্দোবস্ত না করে বেনিফিশিয়ারিদের ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট-২০২৬ -এ নিয়ে এসে চরম ক্ষতির মুখে ফেলেছে দপ্তর অর্থাৎ অনভিজ্ঞ আয়োজকরা।

মঙ্গলবার আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগে বেনিফিসারিরা মন্ত্রী এবং দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে বাঁশের তৈরি সরঞ্জাম সাজিয়ে রেখেছিল স্টলের মধ্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে সেই সরঞ্জাম গুলির ব্যাপক ক্ষতি হয়। নিরুপায় বেনিফিশিয়ারিদের প্রশ্ন গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। তারপরও কেন টিনের ছাউনি না দিয়ে কাপড় দিয়ে স্টল নির্মাণ করে "সৌ অফ" করলো দপ্তর? বহু সরঞ্জাম তাদের ক্ষতি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাণিজ্য দপ্তর গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। বিগত দিনে বেনিফিসিয়ারীদের জন্য কোনরকম পলিসি ছিল না। বর্তমান সরকার বেনিফিশিয়ারিদের তৈরি বিভিন্ন সরঞ্জাম অর্থাৎ ব্যাম্বু, রাবার এবং আগর দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিশ্বের বাজারে তুলে ধরতে চাইছে। এম এস এম ই -র মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য এটি অন্যতম দিক। এদিকে খবর লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত বেনিফিশিয়ারিদের জন্য দপ্তর কোন ধরনের সহযোগিতা করবে কিনা তা নিয়ে কোন আশ্বাস পাওয়া যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha