Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন :  টানা পাঁচ ঘন্টা ধরে অভিযানে চালিয়ে ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধারে সক্ষম হলো যাত্রাপুর পুলিশ প্রশাসন। ত্রিপুরা গোয়েন্দা শাখার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চলা অভিযানে যাত্রাপুর থানার অন্তর্গত লেদ্রাবাড়ি এবং উত্তর কালিখলা এলাকা থেকে মাটি খুঁড়ে ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল।

স্পেশাল টাস্ক ফোর্স, টিএসআর, এবং যাত্রাপুর থানা পুলিশের যৌথ অভিযানে আসে এই সফলতা। যার নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক।

জানা যায় রাবার বাগানে ২৭ টি ড্রাম এবং দুটি বস্তায় ভর্তি ছিল ৯৭৯ কেজি  গাঁজা গুলি। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে জব্দকৃত গাঁজা ভর্তি ড্রামগুলি উদ্ধার করে যাত্রাপুর থানায় আনতে সক্ষম হয় অভিযানকারী দল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha