Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য শুরু হল ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা

শুরু হল ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা

শুরু হল ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হল দুই দিন ব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা।  মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল। দুইদিন ব্যাপী এই নাটক প্রতিযোগিতায় মোট ১৩ টি বিদ্যালয় এবং নাট্যসংস্থা অংশগ্রহণ করেছে।

উল্লেখ ভীষ্মদেব ত্রিপুরার বাংলা নাট্যচর্চার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। এবং শিশু কিশোর নাট্য আন্দোলনের বিকাশে অবদান রেখেছিলেন। তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর তাঁর নামে এই নাটক প্রতিযোগিতা চালু করে। এইদিন এক সাক্ষাৎকারে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল জানান বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে যারা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন প্রয়াস নেওয়া হয়েছে। লুপ্ত প্রায় পরম্পরাকে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha