Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য মানববন্ধন কর্মসূচির ডাক দিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ

মানববন্ধন কর্মসূচির ডাক দিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ

মানববন্ধন কর্মসূচির ডাক দিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : পুনরায় নিয়োগ সহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। রাজধানীর সার্কিট হাউজ এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে  এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির পর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা চন্দন সূত্রধর। তিনি বলেন, তিন দফা দাবির মধ্যে অন্যতম দাবি হলো রাজ্যে শ্রমকোড চালু করা।

রাজ্য সরকার চাইলে দ্রুত শ্রম কোড চালু করতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি দ্রুত শ্রম কোড চালু করার জন্য। কম্পিউটার শিক্ষক রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ের মধ্যে নিয়োগ করা। গত এপ্রিল মাসের ১ তারিখ যে ৩৬৫ জন কম্পিউটার শিক্ষক চাকরিচ্যুত হয়েছে তাদের পুনরায় চাকরিতে নিয়োগ করা। যারা ৫ বছর অতিক্রান্ত করেছে তাদের সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে নিয়মিত চাকরি প্রদান করা। তিনি আরো বলেন, কিছু আমলা নিজেদের মর্জি মাফিক কাজ করতে তাদের দীর্ঘদিন ধরে বঞ্চনা করে রেখেছে। তাই এই তিন দফা দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তুলে ধরতে আজকে কর্মসূচি বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha