Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য উন্নয়নমূলক কাজ থমকে থাকায় সরব হলো জনগণ

উন্নয়নমূলক কাজ থমকে থাকায় সরব হলো জনগণ

উন্নয়নমূলক কাজ থমকে থাকায় সরব হলো জনগণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : আমবাসা আর. ডি. ব্লকের অন্তর্গত জগন্নাথপুর ভিলেজ কমিটির ৭ টি ওয়ার্ডের দীর্ঘ দিনের থমকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবিতে সোমবার সোচ্চার হলেন স্থানীয়রা। ভারতীয় জনতা পার্টির ৪৭/৩৯ নং বুথের পক্ষ থেকে আমবাসা ব্লকের বি.ডি.ও-র উদ্দেশ্যে জগন্নাথপুর ভিসি - র সেক্রেটারি নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়।

এলাকার রাস্তাঘাট সংস্কার, ইটের সোলিং, নতুন ফুটব্রিজ নির্মাণ এবং পানীয় জলের সুব্যবস্থার মতো অত্যন্ত জরুরি  দাবি তুলে ধরা হয়েছে এই ডেপুটেশনে। তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি গুলি হল ​জি.সি. রোড থেকে ব্লক অফিস এবং মাস্টার পাড়া অভিমুখী রাস্তার কার্পেটিং, অকেন্দ্র রিয়াং ও সরকার বাড়ির এলাকায় মিনি পাম্প ও মোটর স্থাপন করে পানীয় জলের সুব্যবস্থা, ব্লক রোড থেকে আমবাসা পুর সভা ধলাই নদীর উপর ফুট ব্রিজ নির্মাণ সহ অন্যান্য দাবি সমূহ। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের পক্ষ থেকে এই দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত জগন্নাথপুর এলাকার এই সমস্ত পরিকাঠামোগত সমস্যার সমাধান করা হবে। এখন দেখার, সংশ্লিষ্ট দপ্তর এই ডেপুটেশনের পর কী ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha