Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য মাদক দ্রব্য সহ একটি স্কোরপিও গাড়ি আটক

মাদক দ্রব্য সহ একটি স্কোরপিও গাড়ি আটক

মাদক দ্রব্য সহ একটি স্কোরপিও গাড়ি আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : ​ধর্মনগর থানা এলাকা থেকে মাদকদ্রব্য সহ একটি স্কোরপিও গাড়ি আটক করল পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ ১২ গ্রাম। পুলিশের নিষ্ক্রিয়তার জন্য গাড়ির চালক পলাতক। ​পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯ টার নাগাদ ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে গোপন তথ্য আসে যে, ধর্মনগর থানার অন্তর্গত বাতারাসি এলাকায় পেট্রোল পাম্পের পাশে একটি স্করপিও গাড়ি মাদক পাচার করছে।

এই তথ্যের ভিত্তিতে পুলিশ এলাকায় অভিযান চালায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন AS 04 R-4549 নম্বরের স্করপিও গাড়িটির সন্ধান পায়। তারপর তল্লাশি চালিয়ে একটি সাবানের কেসের ভেতর লুকানো অবস্থায় ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ​ঘটনার পর পুলিশ মাদকদ্রব্য সহ গাড়িটি হেফাজতে নেয়। এ বিষয়ে ধর্মনগর থানায় একটি এনডিপিএস মামলা নথিভুক্ত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha