Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য আগের সরকার গরিব ও কর্মচারীদের রক্ত শোষণ করেছে : মন্ত্রী কিশোর বর্মন

আগের সরকার গরিব ও কর্মচারীদের রক্ত শোষণ করেছে : মন্ত্রী কিশোর বর্মন

আগের সরকার গরিব ও কর্মচারীদের রক্ত শোষণ করেছে : মন্ত্রী কিশোর বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুন : আগের সরকার গরিব ও কর্মচারীদের রক্ত শোষণ করেছে। রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছড় ইউনিটের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে নাম না করে পূর্বতন সরকারকে নিশানা করে এই কথা বলেন রাজ্য উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন।

এদিন নলছড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নলছড় দশমীঘাট কমিউনিটি হলে আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস সহ অন্যান্যরা। মন্ত্রী বলেন, বিগত দিনে রক্ত দান হত না, রক্ত শোষণ হতো। গরিব মানুষের রক্ত শোষণ করত, কর্মচারীদের রক্ত শোষণ করত।

বিভিন্ন অফিসগুলিতে অফিসারদের কথা বলার কোন অধিকার ছিল না, সেই অফিসগুলোর ক্লার্কের সঙ্গে কথা বলতে হতো আর তারা ছিল শাসকদলের কোন না কোন সংগঠনের নেতা। কর্মচারীদের উপর বিভিন্নভাবে চালানো হত চাঁদার জুলুম, নয়তো বদলি করে দেওয়ার ভয় দেখানো হতো। এভাবে শোষণ করা হতো কর্মচারীদের বলে জানান তিনি। এদিনের রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবিরে মহকুমার বিভিন্ন স্থান থেকে সংগঠনের কার্যকর্তারা অংশ নেয়। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ ও স্বাস্থ্য শিবির থেকে পরিষেবা গ্রহণ করে। শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha