Friday, August 14, 2026
বাড়ি রাজ্য আন্দোলনে নামতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকারা

আন্দোলনে নামতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকারা

আন্দোলনে নামতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : আন্দোলনে নামতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকারা। বৃহস্পতিবার ছাত্র-যুব ভবনে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেয় আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামবে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এই কথা জানান সংগঠনের নেতৃত্ব তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন, রাজ্যে কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা রয়েছেন। ভয়ংকর চাপের মধ্যে কাজ করতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের।

তাদের উপর প্রতিনিয়ত কাজের বোঝা বাড়ছে। অথচ দিনশেষে তারা তাদের প্রাপ্তি পাচ্ছে না। তাদের কোন ছুটি নেই। দুমাস ধরে ভাতা মিলছে না তাদের। এই অবস্থায় সংসার পরিচালনা করা দূরের কথা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা-যাওয়া করতে পারছেন না তারা। গত সাত আট বছর ধরে তাদের ভাতা বৃদ্ধি হয়নি। হাইকোর্টের রায় মেনে তাদের গ্র্যাচুয়েটি প্রদান করা হচ্ছে না। তাই তাদের দাবি অবিলম্বে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। সরকারি কর্মচারীর মত তাদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। এই দাবিগুলি জন্য আগামী দিন তারা যতদূর যাওয়ার ততদূর যাওয়ার যাবে বলে সিদ্ধান্ত নিয়ে কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha