Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পাচারকালে বার্মিজ সিগারেট উদ্ধার

পাচারকালে বার্মিজ সিগারেট উদ্ধার

পাচারকালে বার্মিজ সিগারেট উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : পাচারকালে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করল পানিসাগর থানার পুলিশ। বৃহস্পতিবার পানিসাগর নাকা চেকিং পয়েন্টে পুলিশ সন্দেহ জনক একটি ৬ চাকার লরি আটক করে। পরবর্তী সময় লরিটিতে তল্লাসি চালানোর পর উদ্ধার হয় বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট।

বার্মিজ সিগারেট উদ্ধারের পাশাপাশি আটক করা হয় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে। ধৃতদের বর্তমানে পানিসাগর থানায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha