Friday, August 14, 2026
বাড়ি রাজ্য গাঁজা সহ এক যুবক আটক

গাঁজা সহ এক যুবক আটক

গাঁজা সহ এক যুবক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ মে :যোগেন্দ্রনগর রেল ষ্টেশন থেকে গাঁজা সহ এক যুবককে আটক করল কলেজটিলা ফাঁড়ির পুলিশ। কলেজটিলা ফাঁড়ির এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় যোগেন্দ্রনগর রেল স্টেশনে অভিযান চালায় কলেজটিলা ফাঁড়ির পুলিশ। এই অভিযানে এক যুবককে আটক করা হয়।

 তার সাথে ব্যাগে তল্লাসি চালানোর পর ৪ কেজি গাজা উদ্ধার হয়। সাথে সাথে ঐ যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা রুজু করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত যুবককে আদালতে সোপর্দ করে কলেজ টিলা ফাঁড়ির পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha