Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য নেশা থেকে যুব সমাজকে দূরে সরাতে খেলাধুলার প্রতি সরকারের গুরুত্ব : মন্ত্রী বিকাশ দেববর্মা

নেশা থেকে যুব সমাজকে দূরে সরাতে খেলাধুলার প্রতি সরকারের গুরুত্ব : মন্ত্রী বিকাশ দেববর্মা

নেশা থেকে যুব সমাজকে দূরে সরাতে খেলাধুলার প্রতি সরকারের গুরুত্ব : মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :মঙ্গলবার আগরতলার সুপারিবাগান স্থিত দশরথ সাংদুক হুকুমু নকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার ক্ষেত্রে যারা বিশেষ সুনাম অর্জন করেছে তাদের সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, টি আই সি আর -এর পরিচালক রত্নজিত দেববমা, রুমারুদ্র পাল, ডিডিও নবকুমার দেববর্মা।

মন্ত্রী বিকাশ দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নেশা থেকে যুব সমাজকে দূরে সরাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট বাড়ানোর চেষ্টা করছে সরকার। বিশেষ করে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ছেলে মেয়েদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। এবং লক্ষ্য করা যাচ্ছে তারা জাতীয় আন্তর্জাতিক স্তরে সুনামের সঙ্গে ত্রিপুরার নাম অর্জন করছে। সম্প্রতি যারা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে তাদের মধ্যে ৪৭ জনকে ৬০ হাজার টাকা, জাতীয় স্তরের ৪৯ জনকে ৪০ হাজার টাকা এবং স্পেশাল অ্যাওয়ার্ড হিসেবে তিনজনকে ১৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha