Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ফের বাড়লো পেট্রোল-ডিজেলের মূল্য

ফের বাড়লো পেট্রোল-ডিজেলের মূল্য

ফের বাড়লো পেট্রোল-ডিজেলের মূল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :ফের পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু ৮৮ পয়সা করে বৃদ্ধি পেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে আন্তর্জাতিক বাজারে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জ্বালানির মূল্য। তার প্রভাব রাজ্যেও পড়তে শুরু করেছে। এক সপ্তাহে এই নিয়ে দুইবার বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের মূল্য।

 চার দিনের মাথায় সোমবার মধ্যরাত থেকে ফের পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু বৃদ্ধি পেল ৮৮ পয়সা করে। রাজধানীর এক পেট্রোল পাম্পের ম্যানেজার জানান ফের পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু ৮৮ পয়সা করে বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্যে বর্তমানে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার পিছু ১০১ টাকা ৪৪ পয়সা। অপরদিকে ডিজেলের মূল্য দাঁড়াল লিটার পিছু ৯০ টাকা ৪২ পয়সা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha