Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ছাত্রীর সাথে অভাব্য আচরণের অভিযোগে আটক রিকশা চালক

ছাত্রীর সাথে অভাব্য আচরণের অভিযোগে আটক রিকশা চালক

ছাত্রীর সাথে অভাব্য আচরণের অভিযোগে আটক রিকশা চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মে : দিন দুপুরে রাজধানীর বটতলা এলাকায় স্কুল ছাত্রীর সাথে অভাব্য আচরণের অভিযোগে আটক রিকশা চালক। অভিযুক্তের নাম রতন দেববর্মা। স্কুল ছাত্রীর অভিযোগ, মোটরস্ট্যান্ড এলাকা থেকে বটতলা আসার উদ্দেশ্যে রিকশায় উঠেছিল সে। তখন রিকশাচালক রতন দেববর্মা ছাত্রীকে জিজ্ঞাসা করেন সে তার বাড়িতে যাবে কিনা।

তখন ছাত্রী পাল্টা জিজ্ঞাসা করে কেন তাকে বাড়িতে যাওয়ার জন্য বলছে? রিকশা চালকের মতিগতি ভালো নয় বুঝতে পেরে রিকশা থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় ছাত্রী। তারপর রিক্সা ভাড়া ৩০ টাকা দেওয়ার সময় ছাত্রীর শরীরে হাত দেয় অভিযুক্ত রিকশা চালক। পাল্টা প্রতিবাদ করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রিকশা চালক। তখন বিষয়টি স্থানীয় ফল বিক্রেতাদের অবগত করলে তারা অভিযুক্ত রিক্সা চালককে আটক করে নিয়ে আসে। তারপর খবর দেওয়া হয় বটতলা ফাঁড়ির পুলিশকে। বটতলা ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম মহিলা থানার পুলিশ এসে অভিযুক্ত রিক্সা চালককে আটক করেছে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দিন দুপুরে শহরের বুকে এই ঘটনা ফের প্রশ্ন তুলেছে নিরাপত্তা নিয়ে। পশ্চিম মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha