Friday, August 14, 2026
বাড়ি রাজ্য অটো চালককে মারধোরের প্রতিবাদে সড়ক অবরোধ

অটো চালককে মারধোরের প্রতিবাদে সড়ক অবরোধ

অটো চালককে মারধোরের প্রতিবাদে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে :  সালেমা এলাকার এক অটো চালককে মারধোর করার ঘটনাকে কেন্দ্র করে অটো চালকরা সালেমা ভাতখাউড়ি এলাকায় সড়ক অবরোধ করে। অভিযোগ সালেমা এলাকার এক অটো চালক যখন আমবাসা রেল স্টেশনে আসে, তখন আমবাসার কয়েকজন অটো চালক তাকে মারধোর করে। আরো অভিযোগ গত বুধবার কুলাই এলাকায় সালেমার আরেকজন অটো চালককে হুমকি দেয় বলেও অভিযোগ।

 এই ঘটনার পরিপ্রেক্ষিতে সালেমা এলাকার অটো চালকরা আজ ভাতখাউরী এলাকায় আমবাসা কমলপুর সড়ক অবরোধে বসে। তাদের বক্তব্য আমবাসার অটো চালকরা কয়েক দিন পর পর সালেমা এলাকার অটো চালক দের সঙ্গে দুর্ব্যবহার করে এমনকি মারধোর করে। এর সুষ্ঠু বিচার হতে হবে।

এদিকে ঘটনার খবর পেয়ে সালেমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পরে প্রচুর যানবাহন আটকে পরে। অবরোধকারীরা জানান, আমবাসায় যাত্রী নিয়ে আসলে সবসময় মারধর করে। তাই সড়ক অবরোধ করা হয়। এদিকে আমবাসা বিএম‌এস সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঘটনার খবর পেয়েছে এবং সালেমার অটো চালকদের বলা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু তারা সংগঠনের নির্দেশ না মেনে অবরোধ সংগঠিত করেছে। অন্যদিকে দীর্ঘ তিন ঘণ্টা পর কমলপুর মন্ডলের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়। এই অবরোধের কারণে দুর্ভোগ পোহাতে হয় যান চালক সহ আমজনতারা। এদিনের অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্সও।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha