Monday, August 17, 2026
বাড়ি রাজ্য শহর পরিদর্শন করলেন মেয়র

শহর পরিদর্শন করলেন মেয়র

শহর পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : বর্ষার মরশুমের আগে শহরে তথাকথিত স্মার্ট সিটির একাধিক রাস্তাঘাট ভাঙাচোরা। নাজেহাল অবস্থা পথচারীদের। একদিকে যানজট, অপরদিকে ঘটছে দুর্ঘটনা। আর নিগম শুধুমাত্র পরিদর্শনের নাম করেই গল্প তৈরি করে চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি প্রথমে যান রামনগর ৮ নং রাস্তায় ড্রেন ঢাকার কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরিদর্শনে। তারপর যান শকুন্তলা রোডে। সেখানেও ড্রেন দেখার কাজ চলছে তা পরিদর্শন করেন। পরবর্তীতে চলে যান শিশু উদ্যানে। সেখানে একটি ক্যাফেটেরিয়া তৈরি হচ্ছে। যার অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ প্রায় শেষের পথে। ড্রেনের সংস্কার কাজও শেষের পথে। প্রতিটি কাজ শেষ হয়ে গেলে আগরতলা শহরে জল জমার সমস্যা থাকবে না। পাশাপাশি শিশু উদ্যানটিকে সাজিয়ে তোলা এবং কাফেরিয়ায় তৈরির কাজও চলছে। যা সম্পূর্ণ হলে টেন্ডারের মাধ্যমে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha