Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বটতলা মহাশ্মশান পরিদর্শন করলেন মেয়র

বটতলা মহাশ্মশান পরিদর্শন করলেন মেয়র

বটতলা মহাশ্মশান পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : ২০২১ সাল থেকে সীমাহীন পরিকল্পনা আগরতলা পুর নিগমের। উন্নয়ন চোখে না পড়লেও, পরিকল্পনা যথেষ্ট রয়েছে নিগমের। বুধবার বটতলা মহাশ্মশান পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্মশানটি ঘুরে দেখেন তিনি।

তারপর তিনি সংবাদ মাধ্যমকে জানান, বটতলা মহাশ্মশানে আরো দুটি বিদ্যুতিক চুল্লি বসানো হবে। পাশাপাশি গ্যাস চুল্লি গুলি মেরামত করা হবে। পাশাপাশি শ্মশানের শিব মন্দিরটি উচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শ্মশানের নদী ঘাটটি সংস্কার করা হবে। যাতে মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে আসা মানুষের কোন ধরনের সমস্যা না হয়। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজগুলি সম্পন্ন করা হবে বলে জানান তিনি। আরো জানিয়েছেন আগরতলা শহরে যতগুলি মহাশ্মশান এবং কবরস্থানে রয়েছে সবগুলি সংস্কার করে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে নিগম। পাশাপাশি বটতলা শিব মন্দির সংলগ্ন নবনির্মিত স্টল গুলি পরিদর্শন করেন মেয়র।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha