Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ২০ লক্ষ টাকার গয়না চুরি। এই চাঞ্চল্যকর ঘটনা সোনামুড়ার কুলুবাড়ী এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলুবাড়ীর বাসিন্দা আবুল কাশেম দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত।

তাঁর স্ত্রী বাড়িতে একাই থাকেন। আলমারিতে চাবি লাগানো ছিল, আজ স্বর্ণলঙ্কারের বাক্স পায় ঘরের বাইরে, তখনই টের পান তার স্ত্রী, ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরেরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গোটা বাড়ি ঘুরে দেখে ও প্রাথমিক তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha