Monday, August 17, 2026
বাড়ি রাজ্য আগরতলা থেকে গ্রেপ্তার পাঞ্জাবের কুখ্যাত শুটার

আগরতলা থেকে গ্রেপ্তার পাঞ্জাবের কুখ্যাত শুটার

আগরতলা থেকে গ্রেপ্তার পাঞ্জাবের কুখ্যাত শুটার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মে : রাজ্য থেকে গ্রেপ্তার কুখ্যাত শুটার আদিত্য কাপুর ওরফে মাখন। ত্রিপুরা পুলিশের সহযোগিতায় পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জাবের মোহালি শহরে তিন শুটার মিলে হত্যা করে রবি বালা চরি নামে এক ব্যক্তিকে। পাঞ্জাব পুলিশ ঘটনার তদন্তে নেমে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে দুই শুটারকে।

কিন্তু অপর শুটার আদিত্য কাপুর ওরফে মাখন ত্রিপুরা রাজ্যে এসে আত্মগোপন করে। অবশেষে পাঞ্জাব পুলিশ ত্রিপুরা পুলিশের সহযোগিতা নিয়ে পশ্চিম জেলা থেকে পলাতক শুটার আদিত্য কাপুর ওরফে মাখনকে গ্রেপ্তার করে। সোমবার ট্রানজিট রিমান্ডে ধৃত শুটার আদিত্য কাপুর ওরফে মাখনকে পাঞ্জাবের উদ্দেশ্যে নিয়ে যায়। পাঞ্জাব পুলিশের ডিএসপি রাজন কুমন্দর সিং জানান ধৃত শুটার আদিত্য কাপুরকে পাঞ্জাব নিয়ে যাওয়ার পর মোহালি আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান ধৃত আদিত্য কাপুর ত্রিপুরা রাজ্যে বেশ কয়েকমাস ধরে ট্যাক্সি ড্রাইভার হিসাবে কাজ করছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha