Monday, August 10, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু সি.আর.পি.এফ জওয়ানের

বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু সি.আর.পি.এফ জওয়ানের

বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু সি.আর.পি.এফ জওয়ানের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল : ভাড়া বাড়িতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু এক সি.আর.পি.এফ জওয়ানের। নাম মিথিলেশ রায়। ঘটনা গোয়ালাবস্তি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ভাড়া বাড়িতে তিনি বিদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে বিষয়টি দীর্ঘক্ষণ পর নজরে আসে অন্যান্যদের।

তারপর সঙ্গে সঙ্গে উদ্ধার করে আইএলএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহ পাঠানো হয় জিবি হাসপাতালের মর্গে। বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের পর সহকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। মৃত জওয়ানের বয়স ৩৩ বছর বলে জানায় পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha