Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য স্মার্ট সিটিতে আনস্মার্ট নাগরিকের বসবাস!

স্মার্ট সিটিতে আনস্মার্ট নাগরিকের বসবাস!

স্মার্ট সিটিতে আনস্মার্ট নাগরিকের বসবাস!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ এপ্রিল :  স্মার্ট সিটিতে আনস্মার্ট নাগরিকের বসবাস। ফল ভুগতে হতে পারে আগরতলা শহরবাসিকে। স্মার্ট সিটি আগরতলার জনগণ এখনো অসচেতন। প্রতিনিয়ত জল নিস্কাশনের ড্রেইনে ফেলা হচ্ছে প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিকের প্যাকেট সহ বাড়ি ঘরের আবর্জনা। আগরতলা শহরের প্রায় প্রতিটি ড্রেইন আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে।

সামনে বর্ষার মরশুম। আর বর্ষার মরশুমে বৃষ্টি হলেই তার ফল ভোগতে হবে শহরবাসীকে। কারন পুর নিগমের সাফাই কর্মীরা দিবারাত্রি কাজ করেও আগরতলা শহরের ড্রেইন গুলি পরিষ্কার করতে পারছেন না। এক সাফাই কর্মী জানান প্লাস্টিকের জলের বোতল, প্লাস্টিকের প্যাকেট সহ বাড়ি ঘরের আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে ড্রেইন গুলি। ১৫ থেকে ২০ দিন ধরে ড্রেইন পরিষ্কার করছেন, তারপরও ড্রেইন গুলিকে পরিষ্কার করতে পারছেন না। রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে দেখা যায় সাফাই কর্মীরা দিবারাত্রি কাজ করেও ড্রেইন গুলিকে পরিষ্কার করতে পারছেন না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha