Friday, August 14, 2026
বাড়ি রাজ্য একমাত্র সন্তানের প্রান ভিক্ষা চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে এক অসহায় মা

একমাত্র সন্তানের প্রান ভিক্ষা চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে এক অসহায় মা

একমাত্র সন্তানের প্রান ভিক্ষা চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে এক অসহায় মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল :  ছয় মাস আগে বড় সন্তানের মৃত্যু জটিল রোগে। অর্থের অভাবে চিকিৎসা করতে পারেনি বড় ছেলের। এবার ছোট ছেলের শারীরিক অবস্থা অবনতি দিকে এগোচ্ছে। সেও জটিল রোগে আক্রান্ত। তার বয়স দুই বছর। একমাত্র সন্তানের জন্য প্রাণ ভিক্ষা চাইলেন শিশুটির মা এবং তার পরিবার। তিনি জানান তার দুই বছরের শিশুদের মাথা এবং লিভার বড় হয়ে যাচ্ছে।

দিন দিন চোখের সামনে শয্যাশায়ী হয়ে পড়ছে সে। পরিবারের রেশন কার্ডটি বিপিএল ভুক্ত নয় বলে চিকিৎসা ক্ষেত্র তেমন সহযোগিতা মিলছে না। স্থানীয় বিধায়ক -এর দ্বারস্থ হয়েছেন বিপিএল কার্ড ভুক্ত করে দেওয়ার জন্য। তার দু বছরের সন্তানের চিকিৎসার জন্য জিবি হাসপাতাল থেকে বহু আগেই রেফার করে দেওয়া হয়েছে রাজ্যের বাইরে। কিন্তু কড়ি লক্ষ টাকার প্রয়োজন। সে টাকা কোথা থেকে আসবে সেটা ভেবে ছেলের চিকিৎসা পর্যন্ত করতে পারছে না অসহায় মা-বাবা। তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার শিশুটিকে দিকে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চাইলেন রাজ্যবাসী এবং মুখ্যমন্ত্রীর কাছে। অসহায় পরিবারটির বাড়ি রাজধানীর যোগেন্দ্র নগর স্থিত সাধু টিলা আম্বেদকর পল্লী এলাকায়। শিশুটির নাম রত্নদ্বীপ দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha