Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য পরলোক গমন করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শংকর ভট্টাচার্য

পরলোক গমন করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শংকর ভট্টাচার্য

পরলোক গমন করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শংকর ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল :শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শংকর ভট্টাচার্য। রবিবার তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় হাইকোর্ট প্রাঙ্গনে। সেখানে আইনজীবীরা তাঁর মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

পরবর্তীতে প্রয়াত শংকর ভট্টাচার্যের মরদেহ আগরতলার কংগ্রেস ভবনে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পার অর্পণ করেন। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরা বার কাউন্সিল অফিসের সামনে। সেখানে  তার মরদেহে আইনজীবীরা শেষ শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha