Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল : খোয়াইয়ের গণকী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে হানা দিল চোরচক্র। স্কুলের অফিস গৃহের গ্রিল কেটে আলমারি ভেঙে নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, শনিবার পঠনপাঠন শেষে নিয়মমাফিক স্কুল ঘরে তালা লাগিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন শিক্ষক ও কর্মীরা।

রবিবার সকাল দশটার নাগাদ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, মহাদেবটিলা স্থিত এই বিদ্যালয়ের অফিস ঘরের গ্রিলটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। সন্দেহ হওয়ায় তারা দ্রুত স্কুলের শিক্ষকদের খবর দেন।খবর পেয়ে শিক্ষকরা স্কুলে ছুটে এসে দেখেন, অফিস ঘরের ভেতরের দৃশ্য তছনছ হয়ে পড়ে আছে।আলমারিগুলো ভাঙা এবং নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।শিক্ষকদের দাবি, স্কুলের আলমারিতে ভর্তির নগদ প্রায় ৩০ হাজার টাকা রাখা ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ওই টাকা নিয়ে চোরেরা পালিয়ে গেছে। ঘটনার খবর দেওয়া হয়েছে খোয়াই থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha